১৯ নভেম্বর আমেরিকার প্রেক্ষাগৃহে ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেল

সন্ধান২৪.কম: বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ১৯ নভেম্বর আমেরিকা ও কানাডার ১৪টি মেইনস্ট্রিম মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত রোমান্টিক ও মনস্তাত্ত্বিক সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।
এর মাধ্যমে আগামী ১৯ নভেম্বর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে আবার ফিরছে বাংলাদেশের সিনেমা।
আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো বিশ্ববাজারে ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সিনেমা মুক্তি দিয়ে আসছিলো । ২০১৯ সাল পর্যন্ত মুক্তি পায় ১৪টি বাংলাদেশি সিনেমা। দীর্ঘ বিরতির পর এবছর নভেম্বরে আবার আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে বাংলাদেশি সিনেমার ফেরা নিয়ে প্রতিষ্ঠানের মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “কোভিড পরবর্তী সময়ে সবকিছু বিবেচনায় এটিই সঠিক সময় বাংলাদেশি সিনেমার নর্থ আমেরিকা মার্কেটকে আবার রিস্টোর করার।
১৯ নভেম্বর বেশ বির্স্তত পরিসরে মুক্তি পেতে যাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। আমেরিকায় কোন বাংলাদেশি সিনেমার এত বড় পরিসরে মুক্তির ঘটনা এটাই প্রথম। সবকিছু ঠিক থাকলে, আমেরিকার নিউইয়র্ক সিটির ৩টি, লস এন্জেলেস এর ২টি, ডালাস এর ১টি, অস্টিন এর ১টি, হিউস্টন এর ১টি, ওয়েস্ট পাম বিচ এর ১টি, নর্থ মিয়ামির ১টি, ফেয়ারফেক্স এর ১টি, হ্যানোভার/বাল্টিমোর এর ১টি এবং কানাডার টরন্টো ও উইনিপেগ শহরের ১টি করে থিয়েটারে একযোগে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’।
রেড অক্টোবর ফিল্মস প্রযোজিত চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ এ প্রধান চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। গান করেছেন বাংলাদেশের বেসবাবা সুমন, শাওরিন, ভারতের সোমলতা, সিধু এবং পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিজে। বাংলাদেশে মুক্তি পেয়ে ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। এছাড়া, ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার ফিপ্রেসকি অ্যাওয়ার্ড ও লন্ডনে ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।
আমেরিকায় মুক্তি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন,আমরা বিশ্বাস করি, আমাদের সিনেমা আমেরিকার দর্শকের মন এবং বক্স অফিস দুটোই জয় করবে।“

Exit mobile version