সন্ধান২৪.কমঃ ৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানে প্রস্ততি শুরু হয়েছে।
ওম শক্তি মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ ইনক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ জ্যামাইকা নিউইর্য়ক, আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়কর্ ,শ্রী শ্রী রাধামাধম মন্দিরসহ আরো বেশ কয়েকটি মন্দির এবং কমিউনিটি সেন্টারে পুজা হচ্ছে।

সরস্বতী পূজা উপলক্ষে নিউইয়র্কে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই দিন ছোটোদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন মন্দিরে ও প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। পূজার পর লক্ষ্মী, নারায়ণ, দোয়াত-কলম, পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে।
পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথির সূচনা ৫ ফেব্রুয়ারি শনিবার ভোর রাত ৩ টে বেজে ৪৬ মিনিট থেকে হচ্ছে। পঞ্চমীর পরের দিন ৬ ফেব্রুয়ারি রবিবার রাত ৩ টে বেজে ৪৬ মিনিট পর্যন্ত থাকবে।