৭৮ বার করোনা টেস্ট, ৭৮ বারই ‘পজিটিভ’

সন্ধান২৪.কমঃ ৫৬ বছর বযসে করোনা ‘পজিটিভ’ হয়েছেন ৭৮ বার। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি ।  এই রোগের কারণে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের মুজফফর কায়াসন। 

লিউকেমিয়ায় আক্রান্ত মুজফফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু। এরপর কেটেছে মাসের পর মাস। কয়েক দিন পর পর করেছেন করোনা পরীক্ষা। প্রতি বার এসেছে ‘পজিটিভ’।

সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজফফর যখন আক্রান্ত হন, তখন সেই নিয়ম ছিল না। ইতিমধ্যে দফায় দফায় নয় মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার।

 

Exit mobile version