সন্ধান২৪.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে অপহৃত ৯ বছরের পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আজিমুল হক।
জিনিয়া নিখোঁজের পরপরই তাকে ফিরে পাবার দাবিতে সোচ্চার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জিনিয়া নিখোঁজের পর তাকে ফিরে পাবার দাবি জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে সর্বশেষ জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে অপরিচিত দুজন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এরপর থেকে জিনিয়ার হদিস পাওয়া যাচ্ছিল না।
অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন বুধবার সেনুরা বেগম শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অবশেষে সোমবার দিবাগত রাতে জিনিয়াকে উদ্ধার করল পুলিশ।


