অভিনব ! করোনা থেকে বাঁচতে ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে ঘুমোচ্ছেন মেসি!

সন্ধান২৪.কম ডেস্ক: করোনার সংক্রমণ থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করলেন লিওনেল মেসি । প্রমাণ করলেন মাঠের যুদ্ধের মতো করোনার বিরুদ্ধে যুদ্ধ জিততেও সমান বদ্ধপরিকর তিনি। করোনাকে দূরে রাখতে বর্তমানে তিনি ঘুমোচ্ছেন বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে । নিজের উদ্যোগেই সেটি কিনেছেন বার্সার রাজপুত্র।

আসলে ‘অ্যান্টি করোনা ভাইরাস’ নামক এই বিশেষ গদি তৈরি করেছে ‘‌টেক মুন’ নামে একটি সংস্থা। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার অ্যাটলেটিকো মাদ্রিদের  তারকা ফুটবলার সাউল নিগুয়েজ। টেক মুনের দাবি, মেসির কেনা ওই বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে আছে বিশেষ এক ন্যানো পার্টিকল ‘ভিরুক্লিন’। আর এই ভিরুক্লিনের সাহায্যে চার ঘণ্টার মধ্যেই নাকি ধ্বংস হবে করোনার ভাইরাস। ভারতীয় মুদ্রায় এই ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদির দাম ৮৮ হাজার টাকা। শুধু মেসি নন। বিশেষ এই গদি কিনেছেন আর্জেন্টিনার আর এক তারকা নাম সের্জিও আগুয়েরোও।

 

Exit mobile version