সন্ধান২৪.কম : ১৩ নভেম্বর সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ১২ নভেম্বর সন্ধ্যায় বমি বাড়তে শুরু করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুরুতে ডায়রিয়া ও পরে নমুনা পরীক্ষায় তাঁর কোভিড-১৯ ধরা পড়ে। শুরুতে চিকিৎসক স্বজনদের পরামর্শে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজুল হাকিমের পরিবারের সবাই করোনায় আক্রান্ত। স্ত্রী জিনাত হাকিম এবং ছেলে রেদওয়ান হাকিম করোনায় আক্রান্ত হলেও তাঁরা এখন কিছুটা সুস্থ। শ্বশুরবাড়িতে থাকা তাঁদের মেয়ে নাযার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। গতকাল অসুস্থ শরীর ও কাঁপা কাঁপা কণ্ঠে প্রথম আলোকে আজিজুল হাকিম জানান, শরীর ভীষণ দুর্বল। ডায়রিয়াকে পাত্তা না দেওয়ায় দুর্বলতা বেড়েছে।


