অমিত শাহের নির্দেশেই গুলিতে নিহত ৫, অবিলম্বে পদত্যাগ চাই:‌ মমতা 

সন্ধান২৪.কমঃ কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ ‘‌তৃণমূল কর্মী’‌–র মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শনিবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করলেন তিনি। স্পষ্ট বললেন, ‘‌কোচবিহারে আমাদের ৪ ভাইকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। সকালে আরও এক জনের মৃত্যু হয়েছে। এর পিছনে ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।’‌

সূর্যকান্ত মিশ্র। ফাইল ছবি

গোটা ঘটনায় একাধিক প্রশ্ন তুলেছে বামমোর্চা  গ্রামের সাধারণ মানুষের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাতে পারত কেন্দ্রীয় বাহিনী। গুলি প্রত্যেকের বুকে লাগল কী করে?‌ স্থানীয় বামফ্রন্টের   দাবি, বুথে মোতায়েন বাহিনীই ওই ঘটনা ঘটিয়েছে।

আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিনা প্ররোচনায় কোচবিহারের শীতলকুচিতে সাধারণ ভোটারদের উপর গুলি চালানোর যে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তা খারিজ করে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিলেন রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। 
শনিবার চতুর্থ দফার ভোটে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে ওই ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ দলে দলে ভোট দিতে যাওয়ার সময় বিনা প্ররোচনায় তাঁদের উপর গুলি চালানো হয় বলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির উস্কানিমূলক মন্তব্যের জেরেই ওই ঘটনা ঘটেছে। ঘটনার পর কমিশনকে যে রিপোর্ট দিয়েছেন বিবেক দুবে, তাতে লেখা, এলাকায় তৃণমূল–বিজেপির মধ্যে সঙ্ঘর্ষের খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ওই বুথ কেন্দ্রে যায় কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ে তাঁদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তাঁদের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়, আত্মরক্ষার্থেই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। 
বিবেক দুবের এই রিপোর্টের কড়া নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সাধারণ ভোটারদের উপর গুলি চালিয়ে এখন আত্মরক্ষা বলে চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, বিশেষ পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগও তোলেন তিনি। 
 

Exit mobile version