অর্থ আত্মসাতের অভিযোগে কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

সন্ধান২৪.কম : অর্থ আত্মসাতের অভিযোগে  দেশের অন্যতম কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা শুধু গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।’ 

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি।

এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Exit mobile version