অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা ভালো না, দোয়া করবেন: আইনমন্ত্রী

সন্ধান২৪.কম : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন । তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ।

অন্যদিকে সোমবার রাত সোয়া ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাঁর ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। দোয়া করবেন।’সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের জানান, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ‘করোনা নেগেটিভ’ এসেছে। 

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।

 

Exit mobile version