অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে নিজ সংসদীয় এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমান হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ড. আব্দুল মঈন খান। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, রূপগঞ্জে নিজ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচি ছিল ওনার। দুপুরের খাবারের বিরতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাৎক্ষণিক এভারকেয়ার হাসপাতাল নেয়া হয় তাকে। ওনার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আইসিইউতে আব্দুল মঈন খান
-
by sandhan

- Categories: রাজনীতি
Related Content
শেখ হাসিনা বাংলাদেশে ফিরে দলকে পুনরুজ্জীবনের চেষ্টা করবেন, চাইলেন আইনি রক্ষাকবচ !
By
Sanjibon Sarker
September 23, 2026
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’র আত্মপ্রকাশ
By
Sanjibon Sarker
August 3, 2026