সন্ধান২৪.কমঃ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে ।সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেই সভায় কার্যনিবাহী সদস্যদের নাম চূড়ান্ত করা হয়।
সভা শেষে ওবায়দুল কাদের বলেন, আজকে সভাপতি মন্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শুন্য ছিল তার মধ্যে একটি পদ যুব ও ক্রীড়া সম্পাদক পদে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করা হয়েছে। আর বাকি পদ পূরণের জন্য সভপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে অংশ নেন মাশরাফি। সেই নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


