সন্ধান২৪.কম : শাহ চিশতীকে সভাপতি ও তানভীর কায়সারকে সাধারণ সম্পাদক করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসান হাইটস ইউনিট কমিটির গঠন করা হলো।
গত ৩০ মে স›ধায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।
সম্মেলনের সফলতা,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাসুদ এইচ সিরাজী,সাইফুল ইসলাম, শাহীন ইবনে দিলওয়ার,রশিদ রানা,মাহফুজুল হক হায়দার,এম আমিন,এম উদ্দিন আলমগীর,শিমুল হাসান,খসরুজ্জাামান খসরু, কানিজ ফাতিমা,আব্দুল মুহিত,মোশাহিদ চৌধুরী,নুরুল ইসলাম নজরুল,জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা জেডএ জয়, ইসমত হক খোকন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদিক।

ত্রি-বার্ষিক সম্মেলনে গঠিত কমিটির সদস্যরা হলেন,সভাপতি শাহ চিশতি, সহ সভাপতি আবুল হোসেন,সহ সভাপতি জহিরুল ইসলাম পিন্টু,সাধারণ সম্পাদক তানভীর কায়সার, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হাসান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ১.তন্দ্রা চৌধুরী, ২. বিল্লাল হোসেন ও ৩. বিপ্রজীত ঘোষ।
আগামী ৩ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হবে বলে সম্মেলন থেকে ঘোষনা করা হয়।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে নেতৃবৃন্দ সম্মলনের শুভ সুচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।


