সন্ধান২৪.কম : আওয়ামী লীগের লক্ষ্য একটাই, টাকা বানাও, দুর্নীতি করো, মেগা প্রজেক্ট করো, মেগা লুট করো। এরকম ঘটনা দেখা যায় না, বাংলাদেশ ব্যাংক হ্যাকর্ড হয়ে গেলো। প্রায় ৮০০ মিলিয়নস গেলো, কি হয়েছে? কারো বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, কারো কোনো শাস্তি হয়েছে। রবিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন
এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘এম সাইফুর রহমানের স্মৃতি পরিষদে’র উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।
ফখরুল বলেন, আজকে বাংলাদেশের অর্থনীতি একদম নিচের দিকে যাচ্ছে, মানে ডাউন ওয়ার্ডস। আমি ছোট একটা ঘটনা বলতে চাই, আওয়ামী লীগের আমল বাকশালের আগে আগেই, যখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি সমিতির চেয়ারম্যান ছিলেন ড. মোজাহেরুল হক। তিনি প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে বলেছিলেন যে, বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে।
তিনি বলেন, আজকে আবার এখন এই কথা বলতে হয় যে অর্থনীতিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে জিয়াউর রহমান ও সাইফুর রহমান উপরে নিয়ে গিয়েছেন। সেটাকে এখন টেনে নিচের দিকে ওই রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে আজকের সেই অনির্বাচিত সরকারের নেতৃত্বে।
