আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে, জাতি জানতে চায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে, জাতি তা জানতে চায়।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামাল হোসেনকে ইমাম মেনে ভুল করেছেন। আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে, জাতি তা জানতে চায়’।

Exit mobile version