সন্ধান২৪.কম : ২০২১ সালে টি২০ বিশ্বকাপ আয়োজনের পথে ভারত । ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন ভারতের মাটিতেই আগামী টি২০ বিশ্বকাপ হবে । বৃহস্পতিবার সৌরভ জানান টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের ।

বিশ্বকাপের এখনও ১ বছর বাকি থাকলেও দুবাইতে বিসিসিআই এবং আইসিসি-র কর্তারা একসঙ্গে ১৬ দলের এই টুর্নামেন্টের কথা জানান। সৌরভ বলেন, “টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকবে এমন ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য।” ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “আমি নিজে আইসিসি-র বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ কী ভাবে মুখিয়ে থাকে দেখার জন্য। এর থেকে দারুণ অনুভূতি কিছু হয় না।”
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালে ভারতের মাটিতেই হবে টি-২০ বিশ্বকাপ৷ তবে এটি গ্রাহ্য হবে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপ হিসেবে৷ আর ২০২১ সালে ভারতের মাটিতে হয়ে চলা বিশ্বকাপ হবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় মাটিতে। শুক্রবার টেলি-বৈঠকে বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।