
কৌতুক
( এক )
এক মদ্যপ মাতাল অবস্থায় মন্দিরে গিয়ে পুরোহিত কে বলল ভগবানের অলৌকিক শক্তি দিয়ে তার সব পাপ মোচন করে দিতে, এখন সে শুদ্ধ জীবন যাপন করতে চায়। পুরোহিত একটা বড় গামলায় পানি ভরে তাকে তিনবার চুবিয়ে বলে দিল ভগবানের কৃপায় ওর সব পাপ মোচন হয়ে গিয়েছে, এখন সে পুরোপুরি শুদ্ধ।
বাসায় গিয়ে রাত গভীর হলে ফ্রিজ থেকে মদের বোতল বের করে ছোট একটা গামলায় পানি ভরে বোতলটা তিনবার চুবিয়ে মাতাল বলছে :
“ এখন তুইও শুদ্ধ, আমিও শুদ্ধ।
চল্ আমরা মিলেমিশেই থাকি।
( দুই )
দুই বন্ধু
*** কিরে, চুপচাপ ক্যান ? কোন সমস্যা ?
*** আর কইছনা, গতকাল রাইতে মদ খাইয়া বন্ধুগো
পাল্লায় পইরা আমাগো ছাগলটা চুরি কইরা
নিয়া কাচ্চি বিরিয়ানী খাইছি। সকালে ঘরে আইসা
দেখি আমাগো কুত্তাটা নাই !!

( তিন )
কর্মচারী : স্যার, অনেক খোঁজা খুঁজির পর আমার
মেয়েটার জন্য একটা ভাল পাত্র পেয়েছি।
মেয়েটার বিয়ে। দুই দিনের জন্য আমাকে বাড়ী
যেতে হবে। আমাকে ৩০ দিনের ছুটি দিতে হবে।
ম্যানেজার : ৩০ দিন কেন ?
কর্মচারী : বাড়ী যাবার পর ১৪ দিন কোয়ারেন্টাইন।
মেয়ের গায়ে হলুদ একদিন, বিয়ে একদিন।
আর ফিরে এসে ১৪ দিন কোয়ারেন্টাইন !!
বুদ্ধির ধাধা —

১. দুই হাত আছে তার
আরো আছে মুখ
পা ছাড়াও জিনিসটার
মনে বড় সুখ।
জিনিসটা কী?
উত্তর : ঘড়ি।
২. জিনিসটার এমন কী গুণ
টাকা করে দেয় দ্বিগুণ?
উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।
৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ
বল তো জিনিসটার কী নাম?
উত্তর : দস্তানা।
৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/
জিনিসটার উত্তর কে ক’বে?
উত্তর : ডিম।
৫. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে
উত্তরটা বলো দেখি
চেষ্টা করে নিজে?
উত্তর : টাওয়েল বা গামছা।



