Friday, June 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

আজ মহান বিজয় দিবস,দিনটি পালনের জন্য নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচী গ্রহন

December 16, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
19
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ ১৬ ডিসেম্বর শুক্রবার,আজ মহান বিজয় দিবস। এ বছর এ দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫১ বছর পূর্ণ করছে। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন।

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব- মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।

বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের হত্যা যজ্ঞে মেতে উঠলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সর্বস্তরের বাঙালি সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে।
দিনটি পালনের জন্য নিউইয়র্কে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন নানা রকম কর্মসূচী গ্রহন করেছে।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল এলএডি স্ক্রিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শন করার উদ্যোগ গ্রহন করেছে উৎসব গ্রুপ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রতি চার মিনিট পর পর নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠবে বাঙালীর গৌরব গাঁথা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
বাংলাদেশ সোসাইটির আয়োজনে আগামী ১৮ ডিসেম্বর রবিবার মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে। ওজন পার্কের ৮৩ ১০ রকওয়ে ব্লুলেবার্ডের দেশী সিনিয়র সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নজরুল একাডেমী অব ইউএসএ শুক্রবার, ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জামাইকাস্থ আশা হোম কেয়ারের ( ৮৯-১৪ ১৬৮ ষ্ট্রিট, জামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২) মিলনায়তনে।
১৮ ডিসেম্বর রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টাওে মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ। এই সংগঠনের অনুষ্ঠানসূচীতে থাকছে আলোচনা,চিত্রাংকন,আবৃত্তি,নাটক,তবলার লহরী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গর্বিত বিজয় মুহূর্তকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন অ্যালামনাই এসোসিয়েশনস্ অব বাংলাদেশি ইউনিভার্সিটিজ। এই উদযাপনের ভেতর দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক প্রেক্ষাপট ও যুদ্ধের বীরত্বগাঁথা ঘটনাগুলোকে সবার সম্মুখে তুলে ধরা হবে। আগামী ১৬ ডিসেম্বর, শুক্রবার বিকেল পাঁচটায় উডসাইট এর গুলশান টেরাস-এ শুরু হবে বিজয় উৎসব। অনুষ্ঠান চলবে রাত ১২টা অবধি।

১৮ ডিসেম্বর রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে মহান ‘বিজয় দিবস উদযাপন’করছে সেক্টর কমান্ডারস্ ফোরাম –মুক্তিযুদ্ধ’৭১,যুক্তরাষ্ট্র। তাদের অনুষ্ঠানে থাকছে আলোচনা,মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮ ডিসেম্বর রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।

Related Posts

নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

June 12, 2026
9
নিউ ইয়র্ক

পিকনিকের চাঁদাবাজি আতঙ্কে নিউইয়র্কের বাঙালি পাড়া !

June 10, 2026 - Updated on June 12, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version