আটলান্টিক সিটিতে ১০ নভেম্বর ,বুধবার বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

সন্ধান২৪.কম : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী দশ নভেম্বর ২০২১, বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা এলাইড সার্টিফিকেট প্রদান,বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন , দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন,বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন, পাওয়ার অব এটর্নি , নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

Exit mobile version