আনসারের এ কী কাণ্ড: শিশুর পায়ুপথে ঢুকিয়ে দিল লাঠি

সন্ধান২৪.কম :  চট্টগ্রামে ১২ বছরের শিশুকে পেটানোর পর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য মো. রুবেল সরদারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

১১ বছরের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মলদ্বার ছিড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার জলিলগঞ্জ আবাসিক এলাকায়। শিশুটি পাথরঘাটার সাবিত্রীসুধা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। তার মা একটি বেসরকারি ক্লিনিকে আয়া হিসেবে চাকরি করেন।

কোতোয়ালী থানার ওসি  বলেন, জলিলগঞ্জ এলাকায় একটি মাঠে খেলছিল শিশুরা। ওই এলাকায় ১২ জন আনসার সদস্য নিয়মিত পাহারা দেয়। বৃহস্পতিবার সকালে খেলতে গেলে আনসার সদস্যরা শিশুদের তাড়া করলে সঙ্গীরা পালিয়ে গেলেও ওই শিশুটিকে আনসার সদস্য রুবেল ধরে ফেলেন। এরপর তাকে লাঠি দিয়ে মারধর এবং পায়ুপথে লাঠি ঢুকিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়। এসময় আনসার সদস্য রুবেল পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।

শিশুটির কাকা বিকালে  বলেন, “আনসার সদস্য রুবেল মারধরের পর লাঠিটি আমার ভাইপোর পাছায় ঢুকিয়ে দেয়। ডাক্তাররা বলেছে, তার মলদ্বার ছিঁড়ে গেছে। এক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। তার অপারেশন চলছে।”

 

 

Exit mobile version