মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ ১৪৪১
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—হালকা সবুজ, নীল, ধূসর। শুভ রত্ন—গোমেদ, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি লর্ড বায়রন, অভিনেতা বিল বিক্সবি, চলচ্চিত্রকার আলমগীর কুমকুম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন।
বৃষ
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কর্কট
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
সিংহ
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কন্যা
ব্যবসায়িক যোগাযোগ শুভ। যাঁরা চাকরি পরিবর্তনে আগ্রহী, তাঁদের জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
বৃশ্চিক
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
ধনু
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।
মকর
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
কুম্ভ
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
মীন
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ।


