সন্ধান২৪.কম : অবশেষে আগামিকাল থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে চলেছে ঐতিহাসিক সেই আলোচনা। আলোচনা শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু আফগান সরকারের আপত্তিতে তা আটকে ছিল এত দিন। আফগান সরকারের সঙ্গে তালিবান শীর্ষ নেতৃত্বের সেই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো-ও।
গত ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছিলেন তালিবানের শীর্ষ রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বরাদর। মার্কিন প্রশাসনের তরফে গোটা বিষয়টির মধ্যস্থতা করেছিলেন শান্তিদূত জ়ালমে খলিলজ়াদ। তালিবানের শর্ত অনুযায়ী, আফগানিস্তান থেকে সেনার সংখ্যা ১২ হাজার থেকে কমিয়ে ৮,৬০০ করার কথা ছিল আমেরিকার। যে প্রক্রিয়া ফেব্রুয়ারিতেই শুরু করে দিয়েছিল মার্কিন প্রশাসন।


