গেল বছর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলির প্রথম কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। এখন বাবা-মায়ের ছায়ায় একটু একটু করে বেড়ে উঠেছে ভামিকা। ভামিকার জন্মের বছর পেরিয়ে গেলেও মেয়েকে কমই প্রকাশ্যে আনেন এ দম্পতি। মেয়ে ভামিকা বড় না হওয়া পর্যন্ত বিরাট-আনুশকা চেয়েছেন মেয়েকে সবার আড়ালেই রাখতে।
মহা অষ্টমীতে আনুশকা প্রথমবার তার সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। তবে এরইমধ্যে বি টাউনে খবর ভেসে বেড়াচ্ছে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন আনুশকা। এমনটা দাবি করেছেন তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানি। এ থেকেই বি টাউনে গুঞ্জন চাউর হয়েছে আনুশকা অন্তঃসত্ত্বা। তবে অন্তঃসত্ত্বা নন আনুশকা। তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানি গণনা করে ভবিষ্যদ্বাণী করেছেন আগামী দুই বছরের মধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হবেন আনুশকা-বিরাট।
এর আগেও জ্যোতিষী সঞ্জয় বি জুমানি ভামিকার জন্মের সময় এমনটা ভবিষ্যদ্বাণী করেছিলেন। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, করোনা পরিস্থিতির আগে আনুশকার মা জ্যোতিষী সঞ্জয়ের কাছে আনুশকার ভাগ্য গণনার জন্য গিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন আনুশকা-বিরাট অভিভাবক হবেন। যদিও সে সময় আনুশকার মা বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে সত্যি হয়ে দাঁড়ায় ভবিষ্যদ্বাণীটি।


