আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসায় মার্কিন জেনারেল

সন্ধান ২৪.কম:যুক্তরাষ্ট্রের মেরিন জেনারেল ও মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ডের প্রধান কেনেথ ম্যাকেঞ্জি আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। সাম্প্রতিক সময়ে হুথিদের মিসাইল আক্রমণ প্রতিহত করার পর মার্কিন জেনারেলের এই গুণকীর্তন করলেন।

সোমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান। আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীর দেশের নিরাপত্তা শক্তিশালী করার আলোচনা করতে আমিরাতে সফরে এসেছেন তিনি।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়ামকে এক সাক্ষাৎকরে কেনেথ ম্যাকেঞ্জি বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করবে।

মার্কিন জেনারেল বলেন, আমিরাত সফলভাবে যুক্তরাষ্ট্রের থাড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটা খুবই ভালো হয়েছে। এটা আমিরাতের সবাইকে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে শক্তিশালী বার্তা দিয়েছে।

সেন্ট্রাল কমান্ডের অংশ হিসেবে ম্যাকেঞ্জি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তদারকি করে থাকেন।

দুবাই বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের ম্যাকেঞ্জি বলেন, আমি মনে করি আরব আমিরাতের জন্য এটা সংগ্রামময় একটি সময়। তারা সহযোগিতা খুঁজছে। আমি এখানে তাদেরকে সেই সহযোগিতার জন্য এসেছি।

হুথিদের সাম্প্রতিক হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাকেঞ্জি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের জেরে তারা এই হামলা চালাতে পারে। তিনি বলেন, এর পেছনে সব কারণ জানা কঠিন। আমি করি তারা ( হুথি) ইয়েমেনে পরাজিত হতে অভ্যস্ত না। হামলার সঙ্গে ইরানের সম্পর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version