“আমি এই অফিসে প্রথম নারী হতে পারি, তবে শেষ নই”কমলা হ্যারিস

ছাত্রী অবস্থায় কমলা।হ্যারিস। ছবি: কমলা হ্যারিসের টুইটার থেকে।

সন্ধান২৪.কম : কমলা হ্যারিস  জো বাইডেনের রানিং মেট  হতে যাচ্ছেন আমেরিকার ইতিহাসের প্রথম নারী, ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। এ বিষয়টির দিকে ইঙ্গিত করেই কমলা হ্যারিস তার ভাষণে বলেন, “আমি এই অফিসে প্রথম নারী হতে পারি, তবে শেষ নই”।

এদিকে ‘প্রেসিডেন্ট ইলেক্ট’ জো বাইডেন তার বিজয়ী ভাষণে তার রানিং মেট-কে উদ্দেশ্য করে বলেন, “আমি দারুণ এক ভাইস প্রেসিডেন্টের সাথে কাজ করা সম্মান অর্জন করতে যাচ্ছি মাত্রই যাকে আপনারা শুনলেন, কমলা হ্যারিস। যিনি ইতিহাস তৈরি করেছেন, প্রথম নারী হিসেবে, প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে, প্রথম সক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে, প্রথম একজন অভিবাসীর কন্যা হিসেবে প্রথমবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই দেশে।”

আমেরিকার নির্বাচনে তার এবং বাইডেনের জয়কে ‘ঐতিহাসিক’ বর্ণনা করে কমলার মন্তব্য, “আজ রাতে প্রতিটি ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছে, এটি (আমেরিকা) একটি সম্ভাবনাময় দেশ।”

কমলার দাবি, এক শতক আগে আমেরিকার মহিলাদের ভোটাধিকার প্রাপ্তির মাধ্যমে যে নতুন ধারার সূচনা হয়েছিল, তা এত তাড়াতাড়ি শেষ হবে না।

প্রসঙ্গত, ভোটগণনা চলাকালীনই কমলার সঙ্গে তাঁর নাতনির কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে ছোট্ট নাতনিকে কমলা বলছেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স হবে, তুমি আমেরিকার প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে’।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন তাঁর প্রচারে আমেরিকা থেকে ‘নিয়মতান্ত্রিক বর্ণবৈষম্যের শিকড়’ উপড়ে ফেলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা হবে বলেও আশ্বাস দেন কমলা।

উল্লেখ্য, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য ইতিমধ্যেই বলছেন, কমলার এই জয় আমেরিকার রাজনৈতিক ইতিহাসে মহিলাদের অগ্রগতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে।

 

 

Exit mobile version