আমেরিকাতেও শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস

সন্ধান২৪.কম : অবশেষে সূদুর ইউরোপ পেরিয়ে আমেরিকাতেও আসলো ভয়ঙ্কর নতুুন করোনা ভাইরাস।  যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঘটলো এমন সময় যখন করোনাভাইরাসের টিকার বিলি বণ্টন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন।

যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

 

Exit mobile version