আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সাঈদ সাঃ সম্পাদক মনজু

সন্ধান২৪.কম : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২০-২০২২) সালের জন্য ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে ।সভাপতি পদে ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রির্পোটার মনজুরুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ সাঈদ
মনজুরুল হক

৩০ আগষ্ট (রবিবার) নিউইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান (খবর ডট কম)। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও আবু বকর সিদ্দিক ।


সংগঠনের সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তাহিক আজকাল’ এর সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন । এই সাধারণ সভায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে প্রেসক্লাবের বিশেষ সম্মাননা সদস্য পদ প্রদান করা হয়। বিশেষ সম্মানিত সদস্য আইডি বেবী নাজনীনকে প্রদান করেন ক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান। নতুন কমিটির নাম ঘোষণার পর নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তারা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার করেন। 

Exit mobile version