Thursday, April 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

আলোচনা,ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে শেরপুর জেলা সমিতির বনভোজন

August 21, 2021
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
23
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউইয়র্ক প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন গত ১৬ আগষ্ট লং আইল্যান্ডের বেলমন্ট স্টেট লেক পার্কে অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ এর কারনে দীর্ঘ দিন ঘর বন্দি থাকার পর, এই আয়োজনটি সংগঠনের কার্যক্রমকে আরও গতী এনে দেয়।

 

বনভোজনের শুরুতেই সকাল ১১ টায় বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্ভোধন করেন সাংবাদিক ও প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক -এর প্রধান উপদেষ্টা ,আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো: আবুল কাশেম।

বনভোজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মামুন রাশেদ, সাধারন সম্পাদক মো:জাহিদুল ইসলাম, পিকনিক কমিটির আহ্ববায়ক মো: সিরাজুল ইসলাম, সদস্য সচিব মো: ছামেদুল হক ঝন্টু। এ পর্বটি সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা সাদী।

দিনব্যাপী এই পিকনিকের নানা কর্মসূচীর উল্লেখযোগ্য ছিল ছেলে-মেয়েদের ৩টি গ্রুপে দৌড় প্রতিযোগিতা সহ অন্যান্য কয়েকটি বিয়য়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান।পিকনিকের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল পুরুষদের অন্ধের হাড়িভাঙ্গা,মহিলাদের বালিশ বর্জন ও র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে ল্যাপটপ,সোনার চেইন ও টিভিসহ মোট ১৭টি পুরস্কার  ছিল।

র‍্যাফেল ড্র পুরষ্কার দাতারা হলেন: মাহফুজুল হক, মার্কস হোম কেয়ার – ল্যাপটপ, সাংবাদিক মো: আবুল কাশেম, প্রধান উপদেষ্টা শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক – গোল্ড চেইন, ইলিয়াস খান , কাওরান বাজার- ৫০” স্মার্ট টিভি, এটর্নী মঈন চৌধুরী, ল্যাপটপ, আব্দুস সালাম ভূইয়া,বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি ফার্ম- আইপ্যাড, আহসান হাবীব,প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব- ল্যাপটপ,রিয়েলেটর কামরুজামান বাচ্চু -আইপ্যাড, কমিউনিটি এক্টিভিষট এ কে এম রফিকুল ইসলাম ডালিম- মাইক্রোওভেন, ব্যবসায়ী ডিউক খান – আপেল হেড ফোন, রিয়েলেটর মুর্শেদা জামান – টাওয়ার ফ্যান, এ ছাড়াও উপদেষ্টা সারোয়ার আলম, সাকসেস ক্যারিয়ার কনসালটিং ফার্ম, পার্কটেস্টার ফ্যামিলি ফার্মেসী,উপদেষ্টা আসমাউল হুসনা লিরা, আল আকসা সুপার মার্কেট,স্টারলিং ফার্মেসি সহ মোট ১৭ টি লটারী পুরস্কার ।

রাফেল ড্রর পর শুরু হয় পুরষ্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান । সমিতির সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বিশিষ্ট রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু, মার্কস হোম কেয়ারের আব্দুল্লাহিল কাফি, সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম, উপদেষ্টা নাহিদ রায়হান লিখন, হামিদুর রহমান, সারোয়ার আলম ও আসমাউল হোসনা লীরা।
এছাড়াও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পিকনিক কমিটির প্রধান সমন্বয়কারী নাইছ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শাহীন,কমিটির অন্যতম সদস্য রাকিবুল ইসলাম রাসেল ও যুগ্ম সদস্য সচিব হিশাম হোসেন প্রমূখ।

প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম তাঁর বক্তব্যের শুরুতেই কোভিডে -১৯ এ যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং উপস্থিত সকলের সু-সাস্থ্য কামনা করেন।তিনি জাতীয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে,প্রবাসে শেরপুরের অতীত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান।

তিনি শেরপুরের উন্নয়ন ও সমৃদ্ধিতে জোড়ালো ভূমিকা রাখার জন্য নিউইয়র্কে বসবাসরত সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।
সভাপতির বক্তব্যে মামুন রাশেদ বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে শেরপুরের কমিউনিটিকে শক্তিশালী করতে হলে প্রবাসী শেরপুরবাসীর সকলকে এক শেরপুরের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

সাধারণ সম্পাদক, বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটি সফল করতে যারা অর্থ,শ্রম ও পরামর্শ দিয়েছেন,তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছড়াও প্রধান উপদেশটা সাংবাদিক আবুল কাশেমের তাৎক্ষনিক আহবানে শেরপুরে মহামারী করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসার সহায়তা জন্য,উপস্থিত সমিতির সকল উপদেষ্টা, কর্মকর্তাবৃন্দ ও অতিথি সহ অনেকেই নগদ অর্থ প্রায় ২০০০ ( দুই হাজার ) ডলার প্রদান করেন। উক্ত সংগৃহীত অর্থ সহ আরও কিছু অর্থ সংগ্রহ করে অতি দ্রুত সময়ের মধ্যে শেরপুর জেলা প্রসাশকের নিকট পাঠানো হবে বলে ঘোষনা দেয়া হয়।

বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফারুক মিয়া, মোস্তফা সাদী, ইয়াসিন আহমেদ ফাহিম, মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ ।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
9
নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version