আল-আকসায় নামাজ পড়া কঠোর করে দিয়েছে ইসরায়েল

সন্ধান২৪.কমঃ শুক্রবার (১৬ এপ্রিল) জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায় সীমাবদ্ধতা জারি করেছে ইসরায়েল। মুসলমানদের পবিত্র রমজান মাসের প্রথম জুমআর নামাজ ছিল। কিন্তু সীমাবদ্ধতার কারণে মাত্র শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পেরেছে। অন্তত হাজারো মুসল্লিকে ঢুকতে দেওয়া হয়নি। 

বলা হয়েছে, বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিম তীর থেকে মাত্র শতাধিক ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশ, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। 

 ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে অপর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। কারণ, এটি দীর্ঘস্থায়ী রোগ হওয়ায় টিকাগুলো কেবল ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সীমাবদ্ধ। এদিন, নামাজ পড়তে না দেওয়ায় কল্যান্ডিয়া চেকপোস্টে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।

ফিলিস্তিনের বাসিন্দা জানান, জেরুজালেমে প্রবেশ করতে এবং আল-আকসায় নামাজ পড়তে তাদের বাধা দেওয়া হয়েছে। ইসরায়েল মুসল্লিদের আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের শর্তারোপ করেছে।

আমরা মসজিদে আমাদের অধিকারকে সমর্থন করি এবং দখলদার রাষ্ট্রকে নিরস্ত করার জন্য আন্তর্জাতিক ও মানবাধিকার হস্তক্ষেপের দাবি জানাচ্ছি, যোগ করেন তিনি।

 

Exit mobile version