Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ইওরোপীয় ফুটবলে বিপ্লব, নতুন সুপার লিগ তৈরির ঘোষণা করে দিল রিয়াল–বার্সা–ম্যান ইউ সহ ১২ ক্লাব

April 20, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
173
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক:‌ ইওরোপের সেরা ১২ টি ক্লাব একসঙ্গে উয়েফার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে দিল। নিজেদের মতো করে নতুন ফরম্যাটে ইওরোপিয়ান সুপার লিগ গঠনের কথা ঘোষণা করে দিল এই ক্লাবগুলি। লক্ষ্য আরও বেশি অর্থ রোজগার। আগামী মরশুম থেকে এই ১২ টি দল আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নাও করতে পারে।


যে ১২ টি দল এই নতুন লিগে যোগ দিচ্ছে তারা হল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, এসি মিলান, ইন্টার মিলান এবং জুভেন্টাস। প্রত্যেকটি ক্লাবই অত্যন্ত নামী এবং প্রথম সারির। এই ১২ টি ক্লাব ইওরোপের সেরা আরও ৩ টি ক্লাবকে সুপার কাপের অংশীদার হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ সুপার কাপের মোট সদস্য হতে চলেছে ১৫। এর বাইরে সেরার সেরা আরও ৫ টি দলকে আমন্ত্রণ জানিয়ে আগামী মরশুম থেকে ২০ টি দলের পৃথক একটি লিগের আয়োজন হতে চলেছে। ১৫ টি সদস্য ক্লাব প্রতিবছর এই টুর্নামেন্ট খেলবে। তার সঙ্গে পারফরম্যান্সের নিরিখে প্রতিবছর বদল হবে শেষ ৫ টি দল। খেলা হবে লিগ ফরম্যাটে। লিগের শেষে নকআউট ফরম্যাটে বেছে নেওয়া হবে সেরা দলকে। তবে এর পাশাপাশি নিজেদের ঘরোয়া লিগে এই দলগুলি খেলবে বলেই মনে করা হচ্ছে।


ইওরোপিয়ান সুপার লিগের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগ কার্যত জৌলুসহীন হয়ে যাবে। প্রথম সারির ক্লাবগুলি না খেললে এই মেগা টুর্নামেন্ট দর্শক সংখ্যা এবং টেলিভিশন ভিউয়ারশিপ দুইয়ের নিরিখেই কার্যত তলানিতে ঠেকে যাবে। তাই সুপার লিগের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। এমনকী, যে সমস্ত ক্লাব এবং ফুটবলার এই লিগে খেলবে তাঁদের উয়েফা এবং ফিফার সব প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হতে পারে। যার অর্থ এই লিগে অংশগ্রহণ করলে মেসি–রোনাল্ডোরা ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ নাও পেতে পারেন। যদিও, লিগের উদ্যোক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা উয়েফা এবং ফিফার সমর্থন আশা করেন। আর তা না হলে আলাদা বিশ্বকাপ আয়োজনের হুমকিও দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগস্টেই শুরু হয়ে যেতে পারে নতুন সুপার লিগ। রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্তিনো পেরেজ নতুন সুপার লিগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আর ম্যান ইউয়ের জোয়েল গ্লাজার হয়েছেন ভাইস চেয়ারম্যান।

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version