রবিবার। ২১ অগ্রহায়ণ ১৪২৭। ৬ ডিসেম্বর ২০২০। ২০ রবিউস সানি ১৪৪২
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
৭৩১ – সমরখন্দের তৃতীয় যুদ্ধ শুরু হয়।
১৪৯২ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিস্কার করেন।
১৭৯০ – আমেরিকার কংগ্রেস স্থান পরিবর্তন করে নিউ ইর্য়ক থেকে ফিলাডেলফিয়াতে চলে আসে।
১৮৪৯ – আমেরিকার মৃত্যুদন্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
১৮৫৭ – কানপুরের যুদ্ধে স্যার কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়।
১৮৬৫ – যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।
১৮৭৭ – পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।
১৮৭৭ – বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন।
১৯১৭ – ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।
১৯৪১ – ব্রিটেন ফিল্যান্ড, রোমানিয়া আর হাংগেরি বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করে।
১৯৪২ – কলম্বাস কর্তৃক হাইতি আবিষ্কার।


১৯৭১ – দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল।
১৯৭১ – মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, সুনামগঞ্জ, যশোরের চৌগাছা, দিনাজপুরের বোচাগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, মৌলভীবাজারের কুলাউড়া, ও নেত্রকোনার দুর্গাপুর পাকিস্থানী হানাদার মুক্ত হয়।
১৯৭১ – স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভুটান ও ভারত সরকার স্বীকৃতি প্রদান করে।
১৯৯০ – বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার পদত্যাগের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং জাতীয় সংসদ বাতিল হয়।
১৯৯২ – কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ দ্রুত বেগে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদের দিকে ছুটে যায় এবং তা ভেঙ্গে দেয়। এই নিয়ে যে দাঙ্গা বাধে তাতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয় ।
২০০৪ – সৌদী আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত হয়।
জন্ম:
১৭৩২ – ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
১৮৫৩ – গবেষক, সাহিত্যিক ও পান্ডুলিপি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রী ।
১৮৯৮ – গুনার ম্যরডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।
১৯০১ – ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম।
১৯১১ – বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্ত।
১৯১৭ – ডব্লিউ এ এস ওডারল্যান্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।
১৯৪২ – পিটার হ্যান্ডকে, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার।
১৯৫৬ – তারেক মাসুদ, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।

মৃত্যু:
০৬৭২ – মুহাম্মদ আল-নফস আল-যাকিয়া, তিনি ছিলেন আরব বিদ্রোহী নেতা।
১৮৮৯ – জেফারসন ডেভিস, তিনি ছিলেন আমেরিকান সাধারণ এবং রাজনীতিবিদ, আমেরিকা কনফেডারেট যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
১৯২২ – মরমী সাধক হাসন রাজা।
১৯৯১ – রিচার্ড স্টোন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ।
১৯৯৩ – ডন আমেচা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০০ – আজিজ মিয়া, পাকিস্তানি কাউয়ালি গায়ক ও কবি।
দিবস: আজ গণতন্ত্র মুক্তি দিবস


