ইতিহাসে আজকের এই দিনে গুরত্বপূর্ণ ঘটনা জন্ম মৃত্যু

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

০৭১১- তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬- পিটার দি হারমিট এর অধীনস্ত একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।

১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩- ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।

১৫৪৩ -ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ -হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৮২৩ -ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে
যাত্রা শুরু করে।

১৮৭৮ -ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯২০ -কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।

১৯৪০ -ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১ -মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪১ -মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭৫ -ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

১৯৯০ -রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯১ -সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

১৯৯৮ -ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে।

২০০০ -একটি গাড়ী বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETA কে দায়ী করা হয়।

২০০২ -চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হয়।

জন্ম

১৮৬১ -জন্ম গ্রহণ করেছিলেন আন্তন আরেনস্কাই, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষক।

১৮৬৮ -জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান জর্জ, তিনি ছিলেন জার্মান কবি।

১৮৬৩ -জন্ম গ্রহণ করেছিলেন আলবেয়ার কালামেত্তে,  বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ।

১৯০৪ -জন্ম গ্রহণ করেছিলেন পাবলো নেরুদা, নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি।

১৯১৩ -জন্ম গ্রহণ করেছিলেন উইলিস ইউজিন ল্যাম্ব, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।

১৯২৮ -জন্ম গ্রহণ করেছিলেন এলিয়াস জেমস কোরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৩৭ -গ্রহণ করেছিলেন লিওনেল জস্প্যাঁ, তিনি ফ্রান্সের ১৬৫ তম প্রধানমন্ত্রী।

১৯৪৭ -জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ফিস্ক, তিনি ইংরেজ সাংবাদিক ও ইতিহাসবিদ।

১৯৬৫ -জন্ম গ্রহণ করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর, তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটার।

১৯৬৬ -জন্ম গ্রহণ করেছিলেন আনা টরেন্ট, তিনি স্প্যানিশ অভিনেত্রী।

১৯৭৮ -জন্ম গ্রহণ করেছিলেন টোফার গ্রেস, তিনি মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার।

১৯৮৯ -জন্ম গ্রহণ করেছিলেন ফোয়েবে টনকিন, অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও মডেল।

১৯৯৭ -জন্ম গ্রহণ করেছিলেন মালালা ইউসুফজাই, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি।

মৃত্যু

১৮০৪ -মৃত্যুবরণ করেন আলেকজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিক।

১৮৪৫ -মৃত্যুবরণ করেন হেনরিক ওয়েরগেলান্ড,নরওয়েজিয়ান ভাষাতত্ত্ববিদ, কবি ও নাট্যকার।

১৯০২ -মৃত্যুবরণ করেন ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।

১৯৩১ -মৃত্যুবরণ করেন নাথান সডারব্লম, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ধর্ম যাজক।

১৯৪৫ -মৃত্যুবরণ করেন বরিস গালেরকিন,  রাশিয়ান গণিতবিদ ও প্রকৌশলী।

১৯৪৫ -মৃত্যুবরণ করেন ওয়লফ্রাম ফ্রেইহের ভন রিচথোফেন,  জার্মান ফিল্ড মার্শাল।

১৯৯১- মৃত্যুবরণ করেন আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী,ইরানের বিশিষ্ট মনীষী।

২০১২- মৃত্যুবরণ করেন দারা সিং, তিনি ছিলেন ভারতীয় কুস্তিগীর ও অভিনেতা।

২০১৪- মৃত্যুবরণ করেন ভালেরিয়া নভোডভোরস্কায়া, রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।

 

Exit mobile version