প্রায় ৭০ ওভার পর কাঙ্ক্ষিত সাফল্য পেল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দিনেশ চান্ডিমাল।
এর আগে অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে ১৯৯ রানের বিশাল জুটি গড়েছেন চান্ডিমাল। ইবাদতের বলে ফেরার আগে ২১৯ বলে ১১ চার ও ১ ছয়ে ১২৪ রান করেছেন এই ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৪৭৪ রান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শতরানের লিড পেরোলো লঙ্কানরা। এখন পর্যন্ত লিড ১০৯ রানের।
চান্ডিমাল আউট হলেও মাঠে আছেন বিপজ্জনক ম্যাথুজ। ১৩১ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার সঙ্গে মাঠে আছেন নিরোশান ডিকভেলা।


