Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইমরানের স্ত্রীর অডিও ফাঁস

July 3, 2022
in আন্তর্জাতিক, ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

ফাঁস হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির কথিত অডিও টেপ। এতে তাকে শোনা যায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর ড. আরসালান খালিদকে নির্দেশনা দিচ্ছেন। তাকে নির্দেশ দিচ্ছেন জনগণের কাছে ইমরান খান, বুশরা বিবি ও তার বন্ধু ফারাহ খান সম্পর্কে তথ্য প্রচারকারীদেরকে বিশ্বাসঘাতক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে। ইমরান খান তাকে বিয়ের সময় থেকেই তিনি আলোচিত। কারণ, ইমরান খানের পীর ছিলেন তিনি। তার আশীর্বাদ, দোয়া প্রার্থনা করতেন ইমরান। সেই পীরকে আকস্মিকভাবে বিয়ে করে ফেলেন তিনি। হয়ে যান ইমরান খানের তৃতীয় স্ত্রী। তবে পর্দার বাইরে আসেননি কখনো। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ায় তিনি হয়ে যান ফার্স্টলেডি।

এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ।
ফাঁস হওয়া অডিওতে শুরুতেই সাবেক এই ফার্স্টলেডিকে বলতে শোনা যায়, তিনি ড. আরসানাল খালিদের ওপর নাখোশ। কারণ, পিটিআইয়ের সামাজিক যোগাযোগ টিম এ সময়টাতে ভাল কাজ করছে না। এ সময় তিনি ড. আরসালান খালিদ ও তার টিমকে কিছু নির্দেশনা দেন। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসঘাতকতা বিষয়ক হ্যাশট্যাগ চালু করতে বলেন।

বুশরা বিবি বলেন, ইমরান খান তোমাকে বিশ্বাসঘাতকতা বিষয়ক হ্যাশট্যাগ চালু করতে বলেছেন, যাতে লোকজন বলতে পারে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে। এক সপ্তাহ ধরে এই মাধ্যম সক্রিয় নেই। এমন কেন হচ্ছে বেটা? এ সময় ড. খালিদ নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু বুশরা বিবি তাকে বলেন, যা ঘটেছে তা ছেড়ে দাও। এরপর তিনি ড. খালিদের সঙ্গে শেয়ার করেন যে, আলিম খান এবং অন্যরা ইমরান খান, আমার ও আমার বন্ধু ফারাহ খানের বিরুদ্ধে কথা বলবে। ওরা অনেক কাহিনীর জন্ম দেবে। এর সঙ্গে জনগণের সেন্টিমেন্ট মিশে যাবে। এ নিয়ে কোনো ইস্যু সৃষ্টির করার দরকার নেই তোমার। তুমি শুধু তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসঘাতক বলে প্রচারণা চালাবে। বুশরা বিবির এই নির্দেশনা পেয়ে তাতে সম্মতিসূচক সাড়া দেন ড. খালিদ।

বুশরা বিবি আবার বলতে থাকেন, আলিম খান ও অন্যরা পরিকল্পনা অনুযায়ী কথা বলবে। সুতরাং তোমাকে যা করতে হবে তা হলো তাদেরকে বিশ্বাসঘাতক হ্যাশট্যাগের সঙ্গে জুড়ে দিতে হবে। তোমাকে হুমকিমুলক চিঠির বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে হবে এবং বলতে হবে যে, আমরা জানি এই চিঠি যথার্থ। আমরা জানি এসব করা হয়েছে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য। যারা এই বিশ্বাসঘাতকতায় যুক্ত হয়েছে তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে।

এই নির্দেশনার সঙ্গে সাবেক ফার্স্টলেডি বুশরা বিবি আরও বেশ কিছু নির্দেশনা দেন ড. খালিদকে। এতে পাকিস্তানের তখনকার ইমরান খানের সরকার রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না এই ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার নির্দেশনা দেন। একই সঙ্গে ইমরান খানের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে তা তুলে ধরার কথা বলেন। বুশরা বিবি বলেন, এখন তোমাকে নিশ্চিত করতে হবে যে, এই ইস্যুটি এখন মৃত নয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডিজিটাল মিডিয়া বিষয়ক কর্মকর্তা ড. খালিদকে নির্দেশান দেন যে, তার টিম যেন এটাই প্রচারণা চালান যে- পাকিস্তান ও ইমরান খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তিনি বলেন, আমি তোমাকে আরও যা বলতে চাই আরসালান তাহলো, ফারাহ ও আমার সম্পর্কে তারা অনেক কথা বলবে। তাদেরকে তোমার উচিত হবে বিশ্বাসঘাতকতা হ্যাশট্যাগ লাগিয়ে দেয়া।

তার এ নির্দেশনার জবাবে ড. আরসালান খালিদ বলেন, হ্যাঁ আমরা এটা করবো। এ সময় তাকে সাবেক এই ফার্স্টলেডি আরও বলেন, সবকিছু খোলাসা হওয়ার আগেই কিভাবে সব জেনে গেছেন ইমরান খান, তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। তুমি বুঝতে পেরেছ। কিন্তু আমি তোমাকে এসব কিছুই বলেছি। কিন্তু এসব ইস্যু তুমি অন্য কারো সঙ্গে শেয়ার করো না। ওরা ইমরানের পিছু লেগে আছে। তোমাকে এসবের পরিবর্তে যা করতে হবে তা হলো, ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতার হ্যাশট্যাগ লাগিয়ে দিতে হবে।

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version