ইরাক যুদ্ধের নেতৃত্বে দেওয়া জেনারেল লয়েড হচ্ছেন বাইডেনের প্রতিরক্ষামন্ত্রী

অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন।

সন্ধান২৪.কম : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরাক যুদ্ধের নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে পেন্টাগনের প্রধান হিসেবে নিযুক্ত করতে যাচ্ছেন । সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইরাক যুদ্ধ

জানা গেছে, ৬৭ বছর বয়সী লয়েড অস্টিন ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করেছেন। তিনি গত চার দশক মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন,পলিটিকো এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই পেন্টাগন প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ লয়েড অস্টিনের নাম ঘোষণা করবেন বাইডেন। আর অস্টিনই হতে যাচ্ছেন পেন্টাগনের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান।

 

Exit mobile version