‘ইসলামি নেটোয়’ আপাতত জায়গা হচ্ছে না বাংলাদেশের, বলল পাকিস্তান!

(বাঁ দিকে)বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ — ফাইল চিত্র।

সন্ধান২৪.কম ডেস্ক : মক্কা প্রতিরক্ষা চুক্তিতে (‘ইসলামি নেটো’ নামেও পরিচিত) বাংলাদেশকে  আপাতত যুক্ত করা হচ্ছে না । বৃহস্পতিবার এমনটাই  বলতে চাইল পাকিস্তান।

গত ৭ অগস্ট মক্কায় একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয় পাকিস্তান, সৌদি এবং তুরস্কের মধ্যে। যদিও সরাসরি বাংলাদেশের নামোল্লেখ করেনি তারা। তবে সাম্প্রতিক সময়ে এই সামরিক জোটে যুক্ত হওয়ার জন্য বার বার আগ্রহ দেখিয়েছে ঢাকা।

গত মাসে সৌদি আরবের মক্কায় এই ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তান, সৌদি ছাড়াও এই জোটে রয়েছে তুরস্ক। চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে তিন দেশ একে অন্যের পাশে থাকার ঘোষণা করেছে। এই সামরিক জোটে যুক্ত হতে চাইছে বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এ বিষয়ে সৌদি এবং তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। দু’দেশই বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে দাবি করেন তিনি।

এ অবস্থায় ইসলামাবাদের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রক জানাল, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি ‘আত্মরক্ষামূলক’ একটি জোট। এই মুহূর্তে জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেই জানান পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় সম্প্রতি বলেছিল, চুক্তির বিষয়ে সৌদি এবং তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে। দু’দেশই বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের মতে, মুসলিম বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করতে এই জোটকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা ‘মোটেই খারাপ কিছু নয়’। তিনি এ-ও বলেছিলেন, “মক্কা চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে।” তিনি দাবি করেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশের যেখানে যাওয়া দরকার, তারা সেখানেই যাবে।

এমন অবস্থায় ‘ইসলামি নেটোর’ অন্যতম সদস্য পাকিস্তান জানিয়ে দিল, জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা এখনই নেই। আনন্দবাজার ডট কম ডেস্ক

Exit mobile version