ইয়াসির আলীর অহেতুক রান আউটে ‘বিপদে’ বাংলাদেশ

অহেতুক রান আউট হয়ে বিদায় নিলেন ইয়াসির আলী। ফলে দেড়শ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ অনেকটা বিপদেই আছে।

৮৯তম ওভারে ডুয়ানে অলিভিয়েরের বল মিড উইকেটে পাঠিয়ে ছোটেন জয়। প্রথম কল ছিল দুই তবে সেটি সম্ভব নয় বুঝতে পেরে ইয়াসিরকে ফিরিয়ে দেন তিনি। তবে ততক্ষণে অনেক দূর চলে আসা ইয়াসিরের আর ফেরার পথ ছিল না। দুই ব‍্যাটসম‍্যান চলে আসেন এক প্রান্তে। ফিল্ডারের বাজে থ্রোর পরও তাই বেলস ফেলতে অনেক সময় ছিল কাইল ভেরেইনার হাতে।

৩৭ বলে ২২ রান করে আউট হন ইয়াসির।

৯১ রানে ব্যাট করা জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন মিরাজ। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১৮ রান। এখনও ১৪৯ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

এর আগে ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারালেও চাপে ভেঙে পড়েনি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের রেকর্ড গড়া ইনিংস ও ভাগ‍্যকে পাশে পাওয়া লিটন দাসের ব‍্যাটে শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নেয় বাংলাদেশ।

কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় বলেই ফিরে যান লিটন দাস। উইলিয়ামসের বলে বোল্ড হন ৯২ বলে ৪১ রান করা লিটন।

এদিন সকালের সেশনে ৩০ ওভারে তাসকিন আহমেদকে হারিয়ে ৮৫ রান যোগ করে সফরকারীরা। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৮৩।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯১ ওভারে ২১৮/৭

Exit mobile version