সন্ধান২৪.কম : দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের একাংশের দাবি , অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। পরিবর্তে কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। এবার আরো এক ধাপ এগিয়ে কোরিয়ার কিমের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও সাংবাদিক রয় ক্যালি। উত্তর কোরিয়ার ভ্রমণ করা এই সাংবাদিকের মতে, কিম জং উন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এই সময়, হিন্দুস্থান টাইমস ও মিররের প্রতিবেদনে কিমের মৃত্যুর এই সংবাদটি প্রকাশিত হয়েছে।
সেই সাংবাদিক জানিয়েছেন, তার বিশ্বাস কোমাতেই মারা গেছেন কিম জং উন। তিনি বলেন, আমি সত্যি বিশ্বাস করি তিনি মারা গেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আপনি তার দেশের সঙ্গে কথা বলতে পারবেন না। তাঁর দাবি, দেশের শীর্ষ নেতৃত্বে দ্রুত ঘটতে থাকা পরিবর্তনের কারণেই ‘সুপ্রিম নেতা’ কিমের স্বাস্থ্য সম্পর্কে দেশের নাগরিকদের জানানো হয়নি।
রয় ক্যালির দাবি সমর্থনে এখনো কোনো বিবৃতি পিয়ংইয়ং বা দক্ষিণ কোরিয়ার পক্ষে দেওয়া হয়নি। তবে রয়ের সঙ্গে যদিও একমত নন পররাষ্ট্র বিশেষজ্ঞ রুথ অ্যান মন্টি। তাঁর মতে, ‘গুরুতর অসুস্থ’ হলেও প্রয়াত হননি কিম জং উন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সিওলের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, গুরুতর অসুস্থ কিম জং উন। কিন্তু তিনি মারা যাননি।
এর আগেও কিমের মত্যুর খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু তিনি সংবাদমাধ্যমের সামনে হাজির হন। আর আবারও ছড়িয়ে পড়লো কিমের মৃত্যুর সংবাদ।


