উদীচী,ছায়ানট  ও গণমাধ্যমের উপর হামলার বিরুদ্ধে নিউইয়র্কে উদীচীর প্রতিবাদ সমাবেশ  

সন্ধান২৪.কম: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী-ছায়ানট  ও গণমাধ্যমের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে আমেরিকার নিউইয়র্ক শহরে ।

বাংলাদেশ উদীচী শিল্পী যুক্তরাষ্ট্র সংসদ আজ ১৯ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সন্ধায় এই সমাবেশের আয়োজন করে।

প্রচন্ড শীত উপেক্ষা করে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে ঢাকায় উদীচীর কার্যালয়,ছায়ানট ভবন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।

দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়ে বক্তারা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উদীচীর সভাপতি ক্লারা রোজারিও‘র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম,বাঙালীয়ানা‘র সভাপতি সাগর লোহানী,রাকসুর সাবেক ছাত্র নেতা মুজাহিদ আনসারী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি,উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়,মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সুলেখা রায়,অনুপ ড্যান্স একাডেমীর সভাপতি আলপনা গুহ,সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু,সংবাদ কর্মী সনজীবন কুমার,মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিউইয়র্ক‘র নেতা আলীম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী শিল্পী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাস।

খোরশেদুল ইসলাম বলেন, উদীচী ও  ছায়ানটে আগুন লাগানোর মধ্য দিয়ে  অন্ধকারের অপশক্তি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর বিরুদ্ধে দেশের মুক্তচিন্তার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।

সাগর লোহানী বলেন , অনাকাঙ্খিত ভাবে  হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে ঘৃণ্য রাজনীতি ও মৌলবাদী অপশক্তির আস্ফালন। হাদির মৃত্যুসংবাদ প্রচারের পরপরই দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় সাম্প্রদায়িক, মৌলবাদী অপশক্তি। শুধু তাই নয়, ষাটের দশকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে আত্মপ্রকাশ করা সাংস্কৃতিক শিক্ষালয় ছায়ানট ও উদীচীর ভবনেও তাণ্ডব চালায় অন্ধকারের অপশক্তি।

 

 

 

 

Exit mobile version