Monday, March 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

উপনির্বাচন ঢাকা-১৮ জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-১ রেজা বিএনপির প্রার্থী

October 10, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
13
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ দুই শূন্য আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেয়েছেন মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর এবং  সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা  ।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। অন্যদিকে গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নির্ধারণে সাক্ষাৎকার চলাকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তখন জানায়, এস এম জাহাঙ্গীর ও যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানান।

সেই জাহাঙ্গীরকেই ধানের শীষের প্রার্থী হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলে নমিনেশন নিয়ে এসব ঝামেলা হয়। এটা আওয়ামী লীগেও হয়। অপরদিকে সিরাজগঞ্জ-১ আসনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ওই আসনটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের। কারণ এটি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সাহেবের আসন, এবার সেখানে তার ছেলে নির্বাচন করছেন।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version