Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

উহান নয়, ভারত বা বাংলাদেশ থেকে করোনা ছড়িয়েছে !

November 29, 2020
in বিজ্ঞান ও প্রযুক্তি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : চীনা বিজ্ঞানীরা  চীনের উহানে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) উৎস নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁদের দাবি, ভাইরাসটির উৎস হতে পারে ভারত বা বাংলাদেশ। আর এই দুই দেশের কোনো একটি থেকেই নভেল করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা।

চীনের ওই গবেষকদের দাবি, উহানে প্রাদুর্ভাবের আগেও (গত বছরের ডিসেম্বরে) ভারতীয় উপমহাদেশে ভাইরাসটির অস্তিত্ব ছিল। তবে তাঁদের এই তত্ত্ব নিয়ে বিতর্ক আছে। সাংহাই ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকদের একটি গবেষণাপত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। 

চীনা বিজ্ঞানীদের এমন দাবি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘এটি রীতিমতো ভুয়া একটি তথ্য। এর মধ্যে বিজ্ঞানভিত্তিক কোনো উপাত্ত নেই। এটি কোনো গবেষণা বলেও ধরা যায় না। এর পেছনে হয়তো অন্য কোনো মতলব থাকতে পারে।’

গবেষণাপত্রে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, গ্রিস, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি ও চেক প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়া কভিডের মধ্যে কম পরিবর্তিত ‘স্ট্রেন’ পাওয়া গেছে। ভারত ও বাংলাদেশকে উদ্ধৃত করে গবেষণায় দাবি করা হয়, প্রথম প্রাদুর্ভাবের জায়গায় সবচেয়ে বড় জিনগত বৈচিত্র্য থাকতে হবে।

চীনের ওই গবেষকরা বলেছেন, ভারতের তরুণ জনসংখ্যা, চরম আবহাওয়া ও খরা মানুষের শরীরে ভাইরাস ঢুকে পড়ার প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করেছে। তাঁরা আরো বলেছেন, আমাদের ফলাফলে দেখা যায় যে উহান সেই জায়গা নয়, যেখানে মানুষ থেকে মানুষের শরীরে সার্স-কভ-২-এর প্রথম সংক্রমণ হয়েছিল। তাঁরা আরো লিখেছেন, স্বল্প পরিবর্তিত ‘স্ট্রেনের’ ভৌগোলিক তথ্য এবং ‘স্ট্রেনের’ বৈচিত্র্য উভয়ই এই তথ্য দেয় যে ভারতীয় উপমহাদেশ সম্ভবত সেই স্থান হতে পারে, যেখানে মানুষ থেকে মানুষের শরীরে সার্স-কভ-২-এর সংক্রমণ ঘটেছিল। সময়টি ছিল উহানে ছড়িয়ে পড়ার তিন-চার মাস আগে।

এদিকে ভারতীয় বিজ্ঞানীরা সাংহাই গবেষণার ফলকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ভারতের ভাইরাসবিদ মুকেশ ঠাকুর এটিকে ‘ভুল ব্যাখ্যা’ বলে অভিহিত করেছেন।

Related Posts

বিজ্ঞান ও প্রযুক্তি

আমেরিকায় তুষারঝড়ের মাঝেই একের পর এক গাছ বিকট শব্দে ফাটছে!

January 28, 2026
3
বিজ্ঞান ও প্রযুক্তি

রবিবার থেকেই পৃথিবী পেল ‘দ্বিতীয় চাঁদ, কী এই দ্বিতীয় চাঁদ?

September 29, 2024
3
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version