
বিবিসি জানায়, এইচবিও ম্যাক্স কর্তৃপক্ষ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে এবং চলচ্চিত্রটিতে বর্ণবাদকে চিত্রিত করা হয়েছে বলে জানায়।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পটভূমিকায় মার্গারেট মিশেলের এপিকধর্মী উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড‘কে সিনেমায় রূপ দেন নির্মাতা ভিক্টর ফ্লেমিং।
দাস ব্যবসা ব্যবসা ও বর্ণবাদী উপাদান থাকায় সিনেমাটির সমালোচনা করে থাকেন বোদ্ধারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকে কেন্দ্র করে সৃষ্ট বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সময় ‘গন উইথ দ্য উইন্ড‘ চলচ্চিত্রটি আলোচনায় আসে।

এইচবিও ম্যাক্স জানিয়েছে, ঐতিহাসিক বিষয়াদি আলোচনা সাপেক্ষে চলচ্চিত্র আবারও ফিরিয়ে আনা হবে। তবে সেটি কবে নাগাদ করা হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলে নি তারা।
‘গন উইথ দ্য উইন্ড’ ১০টি অস্কার পুরষ্কার জিতেছিল। এ চলচ্চিত্রে অভিনয় করেন হ্যাটি ম্যাক ড্যানিয়েল, যিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী অভিনয় শিল্পী। তিনি প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছিলেন এবং সেই সম্মাননা জিতেছিলেন। ⛘


