Tuesday, February 17, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

একুশ উদযাপনে নিউইয়র্কে ব্যাপক প্রস্ততি চলছে

February 3, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
48
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কের ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো। বাংলাদেশের একুশে পালনের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি পালনের কর্মসূচীর মধ্যে থাকছে আলোচনা,সেমিনার,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন প্রতিযোগিতা।
মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চঃ নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৩২তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সোসাইটিঃ রোববার ২৯ জানুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি তাদের নিজস্ব কার্যালয়ে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে ।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রব মিয়া। পরিচালনা করেন সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক মহিউদ্দীন দেওয়ান, সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ফারুক চৌধুরী, নওশেদ হোসেন, মাইনুদ্দিন মাহবুব, ডা.শাহানাজ লিপি, আখতার বাবলু, গাইবান্ধা সোসাইটির প্রতিনিধি দুলাল সরকার, বগুড়া এসোশিয়েশনের সভাপতি মোহাব্বত আকন্দ ও এনায়েত আলী। মহান একুশে ফেব্রুয়ারিকে কিভাবে সুন্দর ও স্বার্থক করা যায় তা নিয়ে নেতৃবৃন্দ খোলামেলা আলোচনা করেন।


বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডস্থ তিব্বতি কমিউনিটি সেন্টারে ( ৫৭-১২, ৩২ এভিনিউ ,উডসাইড, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। ৬ শত লোকের আসন বিশিষ্ঠ এ সেন্টারে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে।
অমর একুশ উপলক্ষে সোসাইটির গঠিত কমিটিতে আহবায়ক মহিউদ্দীন দেওয়ানকে আহবায়ক, আমিনুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব,প্রধান সমন্বয়কারি মাইনুল উদ্দিন মাহবুব,যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সমন্বয়কারি প্রদীপ ভট্রাচার্য,সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান,ও ফারহানা চৌধুরীকে নিয়ে একুশে উপযাপন কমিটি গঠন করা হয়েছে। স্মরণিকা উপকমিটিতে রয়েছেন নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ ও আবুল বাশার ভূইঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনঃ গত ২৭ জানুয়ারী এলমহার্ষ্টের ৭৬-১২ ব্রডওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ, এস, এইন্কএর উদ্যোগে সম্মিলিত মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদা আক্তার লিলি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন।

আলোচনা সভায়অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন বড়–য়া, মোঃতাজুল ইসলাম,এ কে আজাদ তালুকদার,জহিরুলহক, মোঃআজহার আলী খাঁন, রুহুল আমিন সরকার, মোঃ হানিফ মজুমদার,ইউছুফ আলী,গোলাম মোস্তফা ও গাজী সামসউদ্দীন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সবুর, শেওে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজান রহমান, গাইবান্ধা জেলা সোসাইটির সভাপতি শাহ্জাহান সরকার ও সাধারণ সম্পাদক রেজা রহমান,
প্রবাসী বেঙ্গলী খ্রীষ্ঠান এসোসিয়েশনের সভাপতি তাপস গোমেজ,সহ-সভাপতি চিত্রা রোজারীও, উল্লাপাড়া এসোসিয়েশনের মোঃ রুবেল হাসান মুন্সী,ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাত খাঁন আজাদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন সামাজিক,পেশাজীবী,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।
আগামী ১২ ফেব্রুয়ারী শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা এবং ২০ ফেব্রুয়ারী একুশের অনুষ্ঠানকে সফল করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
‘জয় বাংলাদেশ ইনক’ঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয় বাংলাদেশ ইনক’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

২০ ফেব্রুয়ারি সোমবার কুইন্সের উডসাইডস্থ গুলশান ট্যারেসেতে সন্ধ্যা ৫টা থেকে অনুষ্ঠান শুরু হবে। একুশ স্মরণে এ অনুষ্ঠানের আয়োজক বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও আলেগ্রা হোম কেয়ার ইনক‘র আবু জাফর মাহমুদ।
দেশপ্রেম স্বদেশের জন্য- এ মন্ত্রেই তিনি মাতৃভাষা দিবস পালন, নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি সন্মান প্রদর্শনে সাজাবেন একুশের অনুষ্ঠানমালা। তা চলবে একুশের প্রথম প্রহর রাত ১টা পর্যন্ত।
এছাড়াও জাতিসংঘে বাংলাদেশ অস্থায়ী মিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি,বাফা,উত্তরবঙ্গ ফাউন্ডেশন,জ্যাকসন হাইটস এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে উদযাপনের কর্মসূচী গ্রহন করেছে।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version