সন্ধান ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাস ভয়াবহ পরিস্থিতিতে এবার আলোচনায় ১৩ কোটি টাকার মাস্ক। এ মাস্কের অর্ডার দিয়েছেন এক চীনা ব্যবসায়ী। মাস্কটি তৈরির জন্য প্রয়োজনীয় গহনা ইতিমধ্যে ডিজাইনারকে দেওয়া হয়েছে।
জানা যায়, ১৮ ক্যারেট স্বর্ণ, দ্যুতি ছড়ানো ৩৬০০টি হীরা নিয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী মাস্ক। যার আনুমানিক মূল্য প্রায় ১.৫ মিলিয়ন ডলার বা পোনে ১৩ কোটি টাকা। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে ডয়েচে ভেলে ও ওরাল ডটকম জানিয়েছে, এটি বিশ্বের সবচেয়ে দামি মাস্ক হতে যাচ্ছে। এটি তৈরি করছে একটি ইসরাইলি গহনা তৈরিকারী প্রতিষ্ঠান ইভেল।
ইভেল কোম্পানি জানান, মাস্কটির ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন৷ তার মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক। ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে। ইত্তেফাক


