সন্ধান২৪.কম : দক্ষিন আফ্রিকা সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ড ক্রিকেট দলসিরিজ নিজেদের করে নিল ।
পার্লের বোল্যান্ড পার্কে অনুষ্ঠিত রোববারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া প্রোটিয়ারা ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৪৬ রানে থেমে যায়। ডেভিড মালানের হাফ সেঞ্চুরিতে এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড।

পার্লের বোল্যান্ড পার্কে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই পৌঁছান দুই অঙ্কে, কিন্তু কেউই ৩০ ছাড়াতে পারেননি। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কুইন্টন ডি কক-এর ৩০ রানই ব্যক্তিগত সর্বোচ্চ প্রোটিয়া ইনিংস। জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দলও শুরুতে সুবিধা করতে পারেনি। ওপেনার জেসন রয়হাত খুলতে গিয়েই আউট হয়ে যান।