সন্ধান২৪,কম : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন। ।
সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।
মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার দুদিন পর তাঁর একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।
