এবার ছাত্রলীগ সভাপতির দুই হাজার কোটি টাকা পাচার : গ্রেপ্তার

সন্ধান২৪.কম : শামীম ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে আছেন।  পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) করা দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের একটি দল।

আটক রুবেল-বরকত

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান  বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ ছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হয়।

আটক রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে এ মামলায় গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন।

 

Exit mobile version