এবার সবচেয়ে বেশি মানুষ আইপিএল দেখবে

সন্ধান২৪ : সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ত্রয়োদশ আসর। করোনার কারণে এবারের আসরটি হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। তাই আইপিএলটি দেখতে টিভি সেট, মোবাইলের স্কিনেই চোখ রাখতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মনে করেন, সবচেয়ে বেশি মানুষ এবারের আইপিএলের ম্যাচগুলো দেখবে।

তিনি বলেন, ‘এত সব ঝামেলার পরেও আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য সত্যিই বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে আমরা এটি করতে পারছি। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের অনেক বেশি সর্তক থাকতে হবে। আইপিএল পিছিয়ে যাওয়ায়, ক্রিকেটপ্রেমিরা ও ক্রিকেটাররা হতাশ হয়েছিল। করোনার কারণে এবারের আইপিএল নিয়ে কোন কিছু নিশ্চিত ছিল না। তবে এখন তারা খুশি। তাই আমি মনে করি, এবার সর্বোচ্চ মানুষ আইপিএল দেখবে।’

গত ২৯ মার্চ থেকে ভারতের শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু করোনার কারণে প্রায় ছয় মাস পর শুরু হলো আইপিএল। আজ মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে আইপিএল। টস জিতে ফিল্ডিং করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার দল এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.২ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করেছে।

 

Exit mobile version