এমবাপের গোলে জয় শুরু ফ্রান্সের

সন্ধান২৪.কম :  উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের গোলে সুইডেনকে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪১তম মিনিটে একক নৈপুণ্যে প্রথম সুযোগেই জয়সূচক গোলটি করেন এমবাপে। বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দুজনকে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা। যোগ করা সময়ে অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু স্পট কিকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন বার্সেলোনা তারকা গ্রিজমান।

গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল।

 

Exit mobile version