এলো খুশীর ঈদ, উৎসবে মেতে উঠেছে নিউইযর্ক

সন্ধান২৪.কম ঃ এলো খুশীর ঈদ, উৎসবে মেতে উঠেছে নিউইযর্ক । আজ ২১ এপ্রিল শুক্রবার, যুক্তরাষ্ট্রে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপনের জন্য ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ঈদের জামাতে নামাজ আদায় করেছে । এদিকে ঈদকে কেন্দ্র করে নিউইর্য়কে বাঙালি অধ্যুষিত এলাকার মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটা করেছে। ঈদের কয়েকদিন আগে থেকেই গ্রোসারিগুলোতে প্রচন্ড ভিড় ছিল। জ্যাকসন হাইটস,ব্রুকলিন,জ্যামাইকা,ওজনপার্কসহ বিভিন্ন এলাকায় চাঁদ রাতে অসংখ্য নারী মেহেদী উৎসবে তাদের হাত রাঙিয়ে নিয়েছে।


হাইটস, জ্যামাইকাসহ বিভিন্ন এলাকায় চাঁদরাত উদযাপনের জন্য জ্যাকসন হাইটস এলাকাবাসী কনসার্টের আয়োজন করেছিল।
২০২০ সালে করোনার সময়ে লকডাউনের কারণে ঈদের জামাত করা সম্ভব হয়নি। গতদুই বছর কড়াকড়ি এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জুমাতুল বিদা। নিউইয়র্কে ইতোমধ্যে বিভিন্ন মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঈদের নামাজের প্রস্ততি নেওয়া শুরু হয়েছে। যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে,সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদের দিন মুসলমানরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিভিন্ন ঈদের জামাতে নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলিম কমিউনিটি ও বিভিন্ন মসজিদের পক্ষ থেকে,নিউইয়র্ক স্টেটের ডেপুটি গভর্নর,মেয়র এরিক অ্যাডামস,জেনিফার রাজকুমার, জন লু, মিলিন্ডা ক্যাটস,গ্রেস মেং,অ্যালেকজান্দ্রিয়া ওকাসিও, ক্যাটলিনা ক্রুসসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্যামাইকা,জ্যাকসন হাইটস,উডসাইড, এস্টোরিয়া,ব্রঙ্কস,ব্রুকলিন,কুইন্স ভিলেজ,হলিস,সাউথ জ্যামাইকা,ওজন পার্ক,রিচমন্ড হিল,পারসন্স,ম্যানহাটনের বিভিন্ন মসজিদ এবং নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় যেখানে মুসলিম কমিউনিটি ও মসজিদ আছে, সেখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। করোনা সংক্রান্ত সমস্ত বিধি-নিষেধ উঠে যাওয়ায় এবার বেশী ভাগ ঈদের জামাতে করোনা সংক্রান্ত কোন বিধি নিষেধ নেই।

Exit mobile version