ওমিক্রন আতঙ্কে একদিনে সাড়ে ২৪ লাখ বিমানযাত্রীর করোনা স্ক্রিনিং করল যুক্তরাষ্ট্র

সন্ধান২৪.কম: মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার ২.৪৫ মিলিয়ন ২৪ লাখ ৫০ হাজার বিমানযাত্রীর করোনা পরীক্ষা করেছে, যা কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে দৈনিক যাত্রী পরীক্ষার সর্বোচ্চ সংখ্যা।

এয়ারলাইনগুলো নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো নিয়েও চিন্তিত, যা মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার দক্ষিণ আফ্রিকার আটটি দেশে আরোপ করেছে। ৮ নভেম্বর বাইডেন প্রশাসন চীন, ব্রাজিল এবং ইউরোপের বেশির ভাগ দেশসহ ৩৩টি দেশ থেকে সম্পূর্ণ টিকাপ্রাপ্ত বিমান ভ্রমণকারীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর থেকে রবিবারের মোট একদিনের সংখ্যা ছিল সর্বোচ্চ। ১০ দিনের থ্যাঙ্কসগিভিং ভ্রমণের সময়কালে পরীক্ষার পরিমাণ ছিল ২০.৯ মিলিয়ন। প্রাক-মহামারি ভ্রমণের প্রায় ৮৯ শতাংশ।

পরিবহন পরিষেবায় চাপ পড়তে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও অনুকূল আবহাওয়ায় চাহিদা বৃদ্ধির ফলে ছুটির সময়ে মার্কিন বিমান ভ্রমণ তুলনামূলক ভালো ছিল। ইউএস এয়ারলাইনগুলো বর্তমান কর্মীদের জন্য বোনাস ও অন্যান্য প্রণোদনা অফার করে। ভ্রমণকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইনগুলো আরো কর্মী ও ফ্লাইট যোগ করার জন্য মরিয়া।

এয়ারলাইনস ফর আমেরিকা বলছে, ১৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ইউএস এয়ারলাইন যাত্রীর পরিমাণ প্রাক-মহামারি স্তরের ১০ শতাংশ নিচে ছিল। অভ্যন্তরীণ বিমান ভ্রমণ ৮ শতাংশ এবং আন্তর্জাতিক ২৫ শতাংশ কম ছিল।

ভ্রমণ গ্রুপ ট্রিপলএ বলে, ৫৩.৪ মিলিয়ন মানুষ থ্যাঙ্কসগিভিং ছুটিতে ভ্রমণ করবে। যা ২০২০ থেকে ১৩ শতাংশ বেশি।
সূত্র : রয়টার্স

 

Exit mobile version